শিরোনাম
icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল
down of head

বাবাকে বেঁধে পিটিয়ে মানসিক হাসপাতালে পাঠালেন ছেলেরা

লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় মোহাম্মদ উল্যাহ (৬০) নামের এক বৃদ্ধকে হাত-পা শেকলে বেঁধে মারধর করে পাগল সাজিয়ে মানসিক হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে তার স্ত্রী ও চার ছেলের বিরুদ্ধে। গতকাল শুক্রবার ভোরে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। মোহাম্মদ উল্যাহ জেলার রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের স্টিল ব্রিজ এলাকার বাসিন্দা।

ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকাবাসী থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ লিখিত অভিযোগ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে পুলিশ বলছে, এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, মোহাম্মদ উল্যাহ দীর্ঘ ২২ বছর প্রবাসে ছিলেন। সেখানে তিনি যা উপার্জন করতেন তা পরিবারের কাছে পাঠাতেন। প্রবাস থেকে চার বছর আগে দেশে ফেরেন তিনি। আসার পর স্ত্রী ও চার ছেলে মাসুদ, আলমগীর, উজ্জ্বল ও জাহাঙ্গীরের কাছে পাঠানো অর্থের হিসাব চান। এরপর থেকেই তার ওপর চলে অমানবিক নির্যাতন।

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ভোর রাতে মোহাম্মদ উল্যাহকে হাত-পা শিকলে বেঁধে অজ্ঞাত কোনো স্থানে নিয়ে যাওয়া হয়। এসময় তার চিৎকারে প্রতিবেশী আনোয়ার হোসেন সবুজ ও ইব্রাহীম এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়।

ভুক্তভোগীর মা আলিমা খাতুন, বোন ফাতেমা খাতুন ও মেয়ে রাবেয়া সহ এলাকাবাসীর দাবি, মোহাম্মদ উল্যাহ একজন সুস্থ ও ভালো মানুষ। তার চার ছেলের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় তাকে নির্যাতনের পর হাত-পা বেঁধে পাগল সাজিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলকৈ শাস্তির দাবি জানিয়ে মোহাম্মদ উল্যাহকে ফেরত চান তারা।

অভিযুক্ত ছেলে জাহাঙ্গীর দাবি করেন, মানসিকভাবে অসুস্থ থাকায় তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোথায় ভর্তি করা হয়েছে জানাতে পারেননি তিনি।

এসময় ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীর বলেন, তার বাবা মোহাম্মদ উল্যাহ তাদের ওপর অত্যাচার করতেন। তাই চিকিৎসার জন্য একটি সংস্থার কাছে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, মোহাম্মদ উল্যাহকে হাত-পা বেঁধে মানসিক হাসপাতালে পাঠানোর প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। গতকাল শুক্রবার রাতে চরবংশী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মোহাম্মদ উল্যাহর বড় ভাই, মা, বোন, এক মেয়েসহ অর্ধশতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বৃদ্ধকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

সম্পর্কিত খবর