শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

বাধ্য হয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলছে ইইউ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার কয়েকটি তুলে নিতে বাধ্য হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বব্যাপী খাদ্য সংকট ও মূল্যবৃদ্ধির কারণে নমনীয় হওয়ার কোনো বিকল্প ছিল না বলে মত বিশেষজ্ঞদের।

এদিকে দেরিতে হলেও পশ্চিমাদের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।

ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্ব। তবে এবার এসব নিষেধাজ্ঞার কয়েকটি তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বব্যাপী খাদ্যশস্য, ভোজ্যতেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচামালের ঘাটতি দেখা দেয়। ব্যাহত হয় স্বাভাবিক সরবরাহও। বাড়তে থাকে খাদ্যসামগ্রীর দাম। যার বেশিরভাগ পণ্যের উৎপাদন ও জোগানদাতা রাশিয়া। অথচ নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়ার বিভিন্ন নৌ ও বিমানবন্দরে আটকে যায় মিলিয়ন মিলিয়ন টন খাদ্যশস্য। চলমান সংকট মোকাবিলায় রাশিয়া থেকে খাদ্যশস্য রপ্তানি, নৌ ও বিমান চলাচল এবং তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোতে তেল রপ্তানির বিষয়ে নমনীয় হয়েছে ইইউ।

এদিকে ইইউর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে তিনি বলেন, দেরিতে হলেও পশ্চিমারা বুঝতে পেরেছে রাশিয়ার সঙ্গে বিরোধিতার পরিণিতি সম্পর্কে।

সম্পর্কিত খবর