শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে অনশন অব্যাহত

 

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করাসহ চার দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের নেতারা। এ দাবিতে দ্বিতীয় দিনের মতো শনিবার গণঅনশন পালন করছেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এ গণঅনশন পালিত হচ্ছে।

সংগঠনের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর অন্তর্ভুক্ত করে পুনরায় ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। সারাদেশে প্রায় ২৬ লাখ শিক্ষিত বেকার যুবক রয়েছে, সবাই এ দাবির সঙ্গে একমত। দাবি বাস্তবায়নে দুদিন ধরে আমরা রাস্তায় বসে অনশন পালন করছি। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া এ কর্মসূচি অব্যাহত থাকবে।

মিয়াজী বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ আমাদের চার দফা দাবি বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের জানিয়েছিলেন যে, আমাদের দাবি-দাওয়ার বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। শিগগিরই আমাদের বিষয়ে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগেই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দাবি জানাই। অথচ সে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আমাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

চার দফা দাবি হলো- সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীতকরণ, অমানবিক আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ, নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেয়া এবং ৩ থেকে ৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।

সম্পর্কিত খবর