শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শ্রীলংকার দুর্দিনে ভাগ্য খুলতে পারে বাংলাদেশের

দীর্ঘসময় ধরেই বিশৃঙ্খল পরিস্থিতি চলছে শ্রীলংকায়। সরকার, প্রশাসন সব ব্যবস্থাই ধসে পড়েছে ২২ মিলিয়ন জনসংখ্যার দেশটিতে। বিক্ষুব্ধ জনতার চাপে এমপি-মন্ত্রীরা যে যার জীবন নিয়ে পালিয়েছেন। শ্রীলংকার প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এখন দেশটির বিক্ষোভকারীদের আড্ডাখানায় পরিণত।

কেউ দল বেঁধে সুইমিং পুলে সাঁতরাচ্ছে, কেউ আবার প্রধানমন্ত্রীর আরাম কেদারাগুলোতে বসে তাস পেটাচ্ছে। একদল আবার বাসভবনের সিঁড়ির মুখেই বিরাট উনুন খুঁড়ে কচু সিদ্ধ করছে। দ্বীপরাষ্ট্রটির গা-ঢাকা দেওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করতে যাচ্ছেন।

এমন পরিস্থিতিতে অগ্নিগর্ভ শ্রীলংকার চরম রাজনৈতিক অস্থিরতা অনিশ্চিত করে তুলেছে দ্বীপদেশে এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন। কারণ, বর্তমান পরিস্থিতিতে ২০২২ এশিয়া কাপে বিদেশী খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

আর শ্রীলংকায় উদ্ভূত পরিস্থিতির দরুন খুলে যেতে পারে বাংলাদেশের ভাগ্য। ২০১৬ সালের পর দ্বিতীয়বার মহাদেশীয় ক্রিকেট আসর আবারও বসতে পারে বাংলাদেশে। সেই আভাস পাওয়া গেছে।

সম্ভাব্য তালিকায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। কারণ এই টুর্নামেন্ট আয়োজক হতে আগ্রহী নয় ভারত। যদি পাকিস্তানে খেলা হয়, সে ক্ষেত্রে ভারত সেখানে যাবে না। ২০২২ এশিয়া কাপ তাই বাংলাদেশই হওয়ার সম্ভাবনা বেশি।

আগামী মাসে শ্রীলংকায় এশিয়া কাপ হওয়ার কথা। জানা গেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তুত থাকতে বলেছে। কয়েক দিন আগেও শ্রীলংকা থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার কথা ভাবেনি এসিসি।

আর এ টুর্নামেন্টটি আয়োজনে দারুণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এর আগে ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত টানা তিন আসর এশিয়া কাপের আয়োজন করেছিল। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপও সফলভাবে শেষ করেছিল।

শ্রীলংকা সেই আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এশিয়া কাপে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান খেলবে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর, হংকংয়ের মধ্যে কারা খেলবে বাছাইপর্বের পর সিদ্ধান্ত। আসরের সম্ভাব্য তারিখ ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর।

সম্পর্কিত খবর