শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

লংকান প্রেসিডেন্টের বাড়িতে মিলল লাখ লাখ রুপি

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের সরকারি বাসভবন থেকে কয়েক লাখ রুপি পাওয়ার দাবি করেছেন বিক্ষোভকারীরা৷

শনিবার কয়েক হাজার বিক্ষোভকারী রাজধানী কলম্বোতে জড়ো হন৷ তারা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকেন৷

এক পর্যায়ে গোতবায়া রাজাপাকসের বাড়িতে ঢুকে পড়তে সমর্থ হন তারা৷ আর তার বাড়িতে ঢোকার পরই বিক্ষোভকারীরা বিপুল পরিমাণ রুপি উদ্ধার করার দাবি জানান।

শ্রীলংকার গণমাধ্যম ডেইলি মিররের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উদ্ধারকৃত অর্থ নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছেন বিক্ষোভকারীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায় উদ্ধারকৃত রুপি গণনা করছেন কয়েকজন।

এদিকে বর্তমানে প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে কোথায় আছেন, তার অবস্থান কি! এ বিষয়টি এখনো অজানা রয়েছে৷ সূত্র: এনডিটিভি

সম্পর্কিত খবর