শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

খাসির চামড়া ৫ টাকা পিস!

রাজধানীর দক্ষিণ পাইকপাড়া থেকে দুটি খাসির চামড়া বিক্রি করতে কল্যাণপুরের নতুন বাজারে আসেন মুদি ব্যবসায়ী জাফর আহমেদ। তবে চামড়ার দাম শুনে মেজাজ হারান তিনি। ব্যবসায়ীরা প্রতিপিস খাসির চামড়া পাঁচ টাকা ও প্রতিপিস গরুর চামড়া সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা বলছেন।

রোববার (১০ জুলাই) সকালে ঈদুল আজহার নামাজের পরই শুরু হয় পশু কোরবানি। দুপুরের পর মৌসুমি ব্যবসায়ীরাও চামড়া কিনতে শুরু করেন। তবে এবার খাসির চামড়া কিনতে তেমন আগ্রহ নেই ব্যবসায়ীদের। ফলে অনেকেই খাসির চামড়া নিয়ে বিপাকে পড়েছেন।

জাফর আহমেদ বলেন, ছাগলের চামড়ার যে দাম বলা হচ্ছে তা খুবই কম। ৩০ টাকা রিকশা ভাড়া দিয়ে এখানে এলাম। এখন তো দেখি রিকশা ভাড়াও উঠবে না।

চামড়া ব্যবসায়ী নুর মোহাম্মদ বলেন, বিগত কয়েক বছর ধরে ছাগলের চামড়ার দাম কম। এবার ৬০০ পিস খাসির চামড়া পেয়েছি। আর ৫০-৬০ পিস গরুর চামড়া পেয়েছি। গতবার চামড়া বিক্রি করে হাজার তিনেক টাকা লাভ ছিল। এবার কী হয় বলতে পারছি না।

গতবছরের তুলনায় প্রতি বর্গফুটে ৭ টাকা বাড়িয়ে কোরবানির গরু ও খাসির চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এবার কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ঢাকাতে ৪৭ থেকে ৫২ টাকা প্রতি বর্গফুট। গত বছর ঢাকায় গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল ৪০ থেকে ৪৫ টাকা। আর ঢাকার বাইরে গরুর চামড়ার দাম হবে প্রতি বর্গ ফুটে ৪০ থেকে ৪৪ টাকা, যা গত বছর ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুটে ১৮ থেকে ২০ টাকা। খাসির চামড়া সারাদেশে একই দামে বিক্রি হবে। গত বছর খাসির চামড়ার দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা।

সম্পর্কিত খবর