শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

শ্রীলংকার অস্থিরতার দায় রাশিয়ার ওপর চাপাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এশিয়ার দেশ শ্রীলংকার চলমান অস্থিরতার জন্য দায়ী করেছেন রাশিয়াকে৷

রোববার ব্যাংকক সফরে গিয়ে ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়া ইউক্রেনের যেসব খাদ্য শস্য আটকে রেখেছে, সেটির কারণে শ্রীলংকায় এমন অস্থিরতা দেখা দিতে পারে৷

ব্লিঙ্কেন শঙ্কা প্রকাশ করে বলেছেন, পৃথিবীর অন্য দেশগুলোতেও এ অস্থিরতা ছড়িয়ে যেতে পারে৷

এ ব্যাপারে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, আমরা রাশিয়ার আগ্রাসনের প্রভাব সব জায়গায় দেখতে পাচ্ছি। খুব সম্ভবত তাদের আগ্রাসনের কারণে শ্রীলংকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ বিশ্বব্যাপী এর প্রভাব নিয়ে আমরা চিন্তিত৷

এসব আশঙ্কার কথা প্রকাশ করে ব্লিঙ্কেন রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, তারা ইউক্রেনের যে ২০ মিলিয়ন টন শস্য আটকে রেখেছে সেগুলো যেন ছেড়ে দেয়৷

এদিকে রাশিয়া শস্য আটকে রাখার বিষয়টি সবসময় অস্বীকার করে থাকে৷ তাদের দাবি, আটকে থাকা শস্য বের হতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য তৈরি আছে তারা।

সম্পর্কিত খবর