শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকায় ভারতীয় হাই কমিশন জানিয়েছে, ঈদের আগের দিন শনিবার এই শুভেচ্ছা বার্তা পাঠান ভারতের সরকার প্রধান।

শুভেচ্ছা বার্তায় মোদি বলেছেন, আমাদের জনগণের এগিয়ে যাওয়ার এই সময়ে, এই উৎসব আমাদেরকে ত্যাগ ও সুখ-দুঃখ বিনিময়ের মূল্যবোধকে স্মরণ করিয়ে দিচ্ছে। বিশেষ করে, আমাদের সমাজের কম সৌভাগ্যবান সদস্যদের সঙ্গে, যাদের স্বার্থই আমাদের দুজনের এবং আমাদের সরকারের অগ্রাধিকার।

প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত ও বাংলাদেশের সহযোগিতা ও অংশীদারিত্বকে আরও বেগবান করতে আমাদের যে অঙ্গীকার, ক্রমবর্ধমান জটিল ও চ্যালেঞ্জিং আন্তর্জাতিক পরিবেশের মধ্যেও সেই অঙ্গীকারের মধ্য দিয়ে আমাদের জনগণের জন্য সমন্বিত অগ্রগতির ধারা আমরা চলমান রাখতে পারি।

আসছে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফরে যাবেন, এসব বিষয় নিয়ে তখন বিশদ আলোচনার আগ্রহের কথা শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন মোদি।

সম্পর্কিত খবর