শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আনন্দে আত্মহারা রাশিয়ার রাজনীতিবীদরা

রাশিয়ার রাজনীতিবীদরা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পতনের বিষয়টি নিয়ে বেশ খুশি হয়েছে। তারা রীতিমতো বরিসের পদত্যাগের বিষয়টি উদযাপন করছেন।

রাশিয়ার একজন ধনকুবের বরিসকে ‘স্টুপিড ক্লাউন’ হিসেবে অভিহিত করেন।

রাশিয়ার রাজনীতিবীদরা দাবি করছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার পুরস্কার পেয়েছেন বরিস জনসন।

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বিদায়ী প্রধানমন্ত্রী সম্পর্কে বলেন, সে আমাদের পছন্দ করে না। আমরাও তাকে পছন্দ করি না।

রাশিয়ার ধনকুবের ওলেগ দেরিপাসকা টেলিগ্রামে বলেছেন, একজন ‘স্টুপিড ক্লাউনের’ এটি ‘লজ্জাজনক বিদায়।’ ইউক্রেন যুদ্ধে যে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যু তার বিবেককে তাড়না দেবে।

রাশিয়ার সংসদের নিম্ন কক্ষের স্পিকার ভায়াচেসলাভ ভোলোদিন বলেছেন, ‘ক্লাউন বিদায় নিচ্ছে।’

তিনি আরও বলেন, যারা ইউক্রেনের শেষ মানুষ জীবিত থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চায়, বরিস হলো তাদের একজন। ইউরোপীয় নেতাদের বোঝা উচিত এরকম নীতি গ্রহণ করলে অবস্থা কি হয়।

সম্পর্কিত খবর