শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

বিদায় নিচ্ছেন দোরাইস্বামী, আসছেন সুধাকর

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এবার যুক্তরাজ্য মিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন।

আর তার স্থলে ঢাকায় নতুন হাই কমিশনার হয়ে আসতে পারেন সুধাকর ডালেলা।

ভারতের জনপ্রিয় সংবাদপত্র হিন্দুস্থান টাইমস শনিবার এই খবর দিয়েছে।

দুই বছর আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনার পদে যোগ দেন অভিজ্ঞ কূটনীতিক দোরাইস্বামী। তিনি রীভা গাঙ্গুলী দাশের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে গায়ত্রী ইশার কুমারের উত্তরসূরি হতে দোরাইস্বামীর যাওয়া ঠিক হয়ে গেছে।

দোরাইস্বামী বাংলাদেশে আসার আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।

দিল্লি ইউনিভার্সিটির ইতিহাসের ছাত্র দোরাইস্বামী ১৯৯২ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন।

দোরাইস্বামীর জায়গায় সুধাকর ডালেলার ঢাকার আসার আভাস দিয়েছে হিন্দুস্থান টাইমস। সুধাকর ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ প্রধানের দায়িত্বে রয়েছেন।

কূটনীতিক হিসেবে সুধাকরের কাজ শুরু হয় ইসরাইলে, পরে তিনি ব্রাজিল, সুইজারল্যান্ডেও কাজ করেছেন। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে রাজনীতি বিষয়ক মিনিস্টারের পদেও ছিলেন তিনি।

কর্মজীবনে ঢাকায় ভারতীয় হাই কমিশনেও কাজ করে গেছেন সুধাকর। তিনি দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের দায়িত্বও সামলে এসেছেন, তখন তার দায়িত্ব ছিল দক্ষিণ এশিয়া, চীন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ভারতের স্বার্থ দেখা।

সম্পর্কিত খবর