শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

পদ্মা সেতুতে শুক্রবার সর্বাধিক ৩ কোটি ১৬ লাখ টাকা টোল

পদ্মা সেতুতে এক সপ্তাহের মধ্যে গতকাল শুক্রবার সর্বাধিক টোল আদায় হয়েছে। এদিন তিন কোটি ১৬ লাখ টাকা টোল আদায় হয়। এর আগে সেতু দিয়ে যানবাহনের প্রথম দিন টোল আদায় হয়েছিল প্রায় পৌনে তিন কোটি টাকা।

অন্যদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল প্লাজায় দুই প্রান্তে ২৪ ঘণ্টায় ৬৯ লাখ ৮১ হাজার ৪৪০ টাকা টোল আদায় হয়েছে।

এর আগে পদ্মা সেতু দিয়ে যান চলাচলের প্রথম দিন (২৬ জুন) একদিনে টোল আদায় হয়েছিল প্রায় পৌনে তিন কোটি টাকা। তবে, ওই দিন পার হওয়া যানবাহনের ৭৫ শতাংশ ছিল মোটরসাইকেল।

এদিকে, পদ্মা সেতুর দুই প্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ২৪ ঘণ্টায় ৬৯ লাখ ৮১ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে যানবাহন পারাপার করেছে মোট ৪১ হাজার ৭১৪টি।

সড়ক ও জনপথের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিয়ান রেজা তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধলেশ্বরী সেতুর কাছের টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৬৪। টোল আদায় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ২৪০ টাকা। আর ভাঙা দিয়ে যানবাহন পারাপার করেছে ১৫ হাজার ৬৫০টি। টোল আদায় করা হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকা।

সম্পর্কিত খবর