শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

ঈদের ছুটি শুরু মাদরাসায়, স্কুলে রোববার, কলেজে সোমবার থেকে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার থেকে মাদরাসায় ছুটি শুরু হয়েছে। আগামীকাল রোববার থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং সোমবার থেকে সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা, সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রকাশিত মাদরাসার ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, মাদরাসার ঈদের ছুটি শুরু হয়েছে আজ। ছুটি শেষ হবে ১৪ জুলাই। পরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুন (শনিবার) থেকে মাদরাসায় ক্লাস শুরু হবে।

অপরদিকে, আগামীকাল ৩ জুলাই থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ছুটি শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। মাধ্যমিক স্কুলগুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৫দিন বন্ধ থাকবে।

আর সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুসারে, এ প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি ৪ জুলা শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে। পরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই থেকে সরকারি-বেসরকারি কলেজে ক্লাস শুরু হবে।

এদিকে, গত মঙ্গলবার থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়েছে। গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ১৬ জুলাই পর্যন্ত শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

সম্পর্কিত খবর