শিরোনাম
icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল
down of head

আদি বুড়িগঙ্গা চ্যানেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: তাজুল ইসলাম

আদি বুড়িগঙ্গা দখল করে নির্মাণ করা রাজধানীর লালবাগ থানা ভবনসহ সব স্থাপনা সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, রাজধানী ঢাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নগরীর পরিবেশের অবস্থা যত বেশি উন্নত করা যাবে, ততো বেশি বাংলাদেশের সুনাম সারা বিশ্বে সম্প্রসারিত হবে। ঢাকা শহরকে সুন্দর করতে আমাদের কিছু সুযোগ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য আমাদের খাল ও নদীগুলোর সংস্কার করা। ইতিমধ্যে এসব কাজ শুরু হয়েছে। থানা, বাড়ি বা যেকোনো প্রতিষ্ঠানই হোক না কেন- আদি বুড়িগঙ্গা খননকাজে যদি সেটি অপসারণের দরকার হয়, তাহলে সেই কাজে কারও প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করা হবে না।

বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের শহীদ নগর এলাকায় আদি বুড়িগঙ্গা চ্যানেল খনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, খালগুলো সংস্কার করা হবে। এ কাজে কারও ব্যক্তিগত সম্পদ নষ্ট করা সরকারের ও মেয়রদের উদ্দেশ্য নয়। দুই-একজন যারা অনৈতিক সুবিধা নিচ্ছেন, তারা হয়তো এটি আর পাবেন না।

আমাদের দুর্ভাগ্য, তাদের প্রতি অনুশোচনা করা ছাড়া আর কিছু নেই। আমরা মনে করি, অবৈধ খাল উচ্ছেদে ঢাকা শহরের অবস্থার উন্নতি হবে।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, কিছু স্বার্থান্বেষী মহল এই আদি বুড়িগঙ্গা ভরাট করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন, আমরা সেগুলো মেনে কাজ করছি। প্রথমেই আদি বুড়িগঙ্গার পূর্ণ খনন কাজ হাতে নেয়া হয়েছে। আমরা নিজ অর্থায়নে এ কাজটি শুরু করতে যাচ্ছি। প্রায় ২ হাজার ৭০০ মিটার আদি বুড়িগঙ্গা আমরা খনন করব।

সম্পর্কিত খবর