শিরোনাম
icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস
down of head

কাতার বিশ্বকাপ উপলক্ষে কমছে বিমান ভাড়া

আর কয়েক মাস পরেই পর্দা উঠছে কাতার বিশ্বকাপ ২০২২। মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনে কোনো কমতি রাখছে না বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটি। এবার সমর্থকদের জন্য এসেছে এক সুসংবাদ। আসরটি উপলক্ষে কমছে বিমান ভাড়া।

সংযুক্ত আরব আমিরাত ও গালফ ক্যারিয়াস বিমান কর্তৃপক্ষ বিশ্বকাপ উপলক্ষে তাদের নির্দিষ্ট গন্তব্যের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যেখানে আসরটির আগের দিন দুবাই থেকে কাতারের রাজধানী দোহার ভাড়া কমে ১৭০০ দিরহাম হবে। আবুধাবি থেকে ভাড়া ১০০০ থেকে ৬০০০ দিরহাম হবে। আর সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা থেকে দোহার ভাড়া কমে ১৪০০ দিরহাম হবে।

গালফ ক্যারিয়ারের মধ্যে এয়ার আরাবিয়া বিশ্বকাপের সময় অতিরিক্ত ফ্লাইট পরিচলানা করবে। এদের মধ্যে কম ভাড়ায় শারজাহ থেকে দোহায় ১৪টি শাটল ফ্লাইট থাকবে। টুর্নামেন্ট চলাকালীন ইতিহাদ এয়ারওয়েস সপ্তাহে ৪২টি ফ্লাইট চালাবে। যেখানে আবুধাবি থেকে দোহায় বর্তমানে ১৮টি ফ্লাইট পরিচালনা হয়।

এদিকে দুই মাসেরও কিছু কম সময় আগে মধ্যপ্রাচ্য থেকে দোহার বিমান ভাড়া ছিল ৭ হাজার দিরহামেরও বেশি। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। ফ্লাই দুবাই ও সৌদিয়া কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, মাসব্যাপী এই আসরের জন্য শাটল ফ্লাইট পরিচালনার।

আগামী ২১ নভেম্বর বিশ্বকাপের পর্দা উঠবে। ৮টি স্টেডিয়ামে ৩২ দল এই আসরে লড়বে।

সম্পর্কিত খবর