শিরোনাম
icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন
down of head

ওয়ার্ল্ড ইকো-ডিজাইন সম্মেলনে শিল্পমন্ত্রী

 

চীনে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ার্ল্ড ইকো-ডিজাইন কনফারেন্সে ২০১৯ যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বুধবার দিবাগত রাত পৌনে ১টায় চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

চীন এবং জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) যৌথভাবে আয়োজিত সম্মেলন আগামী ৬ ও ৭ ডিসেম্বর চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিল্পমন্ত্রী।

দুই দিনব্যাপী সম্মেলনে নয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মন্ত্রী। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দীন, উপ সচিব আবদুল ওয়াহেদ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা রেজাউল ইসলাম, বুটিক শিল্প উদ্যোক্তা মানতাশা আহমেদ ও মরিয়াম নার্গিস, পাটপণ্য উদ্যোক্তা মোহাম্মদ জুল হোসেন জনি, কণ্ঠশিল্পী মনির হোসেন এবং নৃত্যশিল্পী হেনা হোসেন প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত রয়েছেন। আগামী ৮ ডিসেম্বর শিল্পমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সম্মেলনে বাংলাদেশকে ‘সম্মানিত অতিথি রাষ্ট্র’ এর মর্যাদা দেয়া হয়েছে। এর ভিত্তিতে সম্মেলনস্থলে বাংলাদেশি ডিজিটাল আর্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলাদেশের নৃত্য, গানসহ সমৃদ্ধ সাংস্কৃতিক কর্মকাণ্ড উপস্থাপন এবং ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ওয়্যার ইত্যাদি প্রদর্শন করা হবে।

এ সম্মেলন টেকসই নগর ও পরিবেশ ব্যবস্থাপনায় ডিজিটাল ও সাইবার প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নতুন উদ্ভাবনের প্রয়োগের লক্ষ্যে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তার সুযোগ উন্মুক্ত করবে। এটি ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং গণচীনের ‘বেল্ট এন্ড রোড’ উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করবে। ফলে বিভিন্ন দেশ ও আঞ্চলিক পর্যায়ে পরিবেশ ও প্রতিবেশবান্ধব টেকসই শিল্পায়নের ধারা জোরদার হবে। এতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের শিল্পখাতে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তির ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর