শিরোনাম
down of head

প্লাস্টিক বর্জ্য সংগ্রহে ইউনিলিভার ও সার্কুলারের উদ্যোগ

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত সামাজিক প্রতিষ্ঠান ‘সার্কুলার’ আগামী এক বছরে ঢাকা থেকে এক হাজার টন প্লাস্টিক সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে। এ প্লাস্টিক বর্জ্য (নমনীয় প্লাস্টিক বর্জ্য, একবার ব্যবহার উপযোগী বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জ্য এবং অনমনীয় প্লাস্টিক বর্জ্য) সংগ্রহ কার্যক্রম চলতি বছরের জুন থেকে শুরু হয়ে চলবে ২০২৩ সালের মে পর্যন্ত।

বিশ্বব্যাংকের তথ্যানুসারে, বাংলাদেশে মোট প্লাস্টিক বর্জ্যের মাত্র এক-তৃতীয়াংশ (৩০ শতাংশ) সংগ্রহ করা হয়। সংগৃহীত এসব বর্জ্যের মাত্র ৩৭ শতাংশ পুনঃচক্রায়ন (রিসাইকেলড) হয়। বাকিটা থেকে যায় স্থলভাগ বা ভূমিতে, এর মধ্যে আনুমানিক ২৪ হাজার টন থেকে ৩৬ হাজার টন প্লাস্টিকের গন্তব্য আমাদের বিভিন্ন নদীগুলোতে।

ইউনিলিভার বাংলাদেশ বিশ্বাস করে, প্লাস্টিক বর্জ্যের ফলে তৈরি হওয়া পরিবেশ বিপর্যয় প্রতিরোধে, একটি টেকসই পুনঃচক্রায়ন (সার্কুলার লুপ) তৈরি করা প্রয়োজন, যেটি সার্কুলার ইকোনমি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখতে সক্ষম হবে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) আগামী ২০২৩ সালের মধ্যে ১০ হাজার টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহের লক্ষ্যে বিভিন্ন সেক্টরের অংশীদারদের সঙ্গে নিয়ে এরই মধ্যে বহুজন-অংশীদার (মাল্টি-স্টেকহোল্ডার) গড়ে তুলেছে। তাই সার্কুলারের সঙ্গে প্লাস্টিক সংগ্রহের অংশীদারত্ব পরিবেশ ও পৃথিবীর স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে ইউনিলিভারের প্রতিশ্রুত উদ্যোগগুলোর বাস্তবায়নে অব্যাহত প্রচেষ্টারই অংশ।

সম্পর্কিত খবর