শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

৯০২ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত আরএকে সিরামিকসের

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড উৎপাদন সক্ষমতা বাড়াতে ৯০২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করবে। পাশাপাশি কোম্পানিটি গাজীপুরে ৩৩ দশমিক ৯১ একর জমি কেনারও সিদ্ধান্ত নিয়েছে। গতকাল অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।

আরএকে সিরামিকসের প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্যানুসারে, গ্রিনফিল্ড প্রকল্পের মাধ্যমে দৈনিক উৎপাদন সক্ষমতা ১৫ হাজার বর্গমিটার বাড়ানো হবে। এছাড়া গাজীপুরে জমি কিনতে কোম্পানিটি নিবন্ধন ও অন্যান্য খরচ বাদ দিয়ে ৬২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় করবে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান ও অন্যদের কাছ থেকে এ জমি কেনা হবে। বিষয়টিতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে অনুমোদন নেয়া হবে। এজন্য আগামী ৪ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে এ বছরের ৪ জুলাই।

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আরএকে সিরামিকসের সমন্বিত বিক্রি হয়েছে ২০০ কোটি ৬৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ১৭৩ কোটি ৩৭ লাখ টাকার। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ১৫ দশমিক ৭৪ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ৩১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২১ কোটি ৫০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫০ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আরএকে সিরামিকস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়ে ২ টাকা ১২ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৫৩ পয়সায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কোম্পানিটির শেয়ার ৪৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৩৪ টাকা ১০ পয়সা থেকে ৬৩ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

সম্পর্কিত খবর