শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

নেপাল চেম্বার এক্সপোয় অংশ নিচ্ছেন দেশের ২০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা

নেপাল চেম্বার এক্সপো ২০২২ আয়োজন করেছে নেপাল চেম্বার অব কমার্স। ১৬-২০ জুন রাজধানী কাঠমান্ডুর ভ্রিকুতিমণ্ডপ এক্সিবিশন হলে এ মেলা অনুষ্ঠিত হবে।

পাঁচ দিনব্যাপী এ মেলায় অংশ নিচ্ছেন বাংলাদেশের ২০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। তাদের সার্বিক সহায়তা দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, রফতানি উন্নয়ন ব্যুরো ও এসএমই ফাউন্ডেশন। অংশগ্রহণকারীদের মধ্যে ১৬ নারী ও চার পুরুষ উদ্যোক্তা।

কভিড-১৯-এর কারণে গত দুই বছরে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া এসএমই উদ্যোক্তারা তাদের পণ্যের বাজারজাত অনেক পিছিয়ে। প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তার অংশ হিসেবে এসএমই উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ, পণ্যের প্রচার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশী পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য প্রস্তুতকারী উদ্যোক্তাদের রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) নেপাল চেম্বার এক্সপো ২০২২-এ বিনামূল্যে অংশগ্রহণে সহায়তা করেছে এসএমই ফাউন্ডেশন। তাঁত, সিল্ক, মসলিন, বিভিন্ন টাই-ডাই করা পোশাক, হোম ডেকর, জুয়েলারি, কাঁথা, চামড়াজাত পণ্যের মতো কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এ সুবিধা পাচ্ছে। এসএমই ফাউন্ডেশনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এসএমই পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে সহায়তা কর্মসূচির অংশ হিসেবে উদ্যোক্তাদের এ সহায়তা দেয়া হয়েছে।

এ মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নানাভাবে সহায়তা করছে। সেজন্য নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছে এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশন বিশ্বাস করে, এ মেলায় অংশ নিয়ে এসএমই উদ্যোক্তারা নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি নেপালের স্থানীয় বাজারে ভবিষ্যতে এসএমই পণ্য রফতানির বিরাট সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য অনেক সম্ভাবনাময়। একক দেশ হিসেবে নেপাল বাংলাদেশের পণ্যের গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল। পঞ্চমবারের মতো আয়োজিত নেপাল চেম্বার এক্সপোয় নেপাল ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ১৫০টি স্টলে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত এসএমই ফাউন্ডেশনের সহায়তায় ২৭৩ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা চীন, জাপান, কাতার, ভারত, জার্মানি ও নেপালে আন্তর্জাতিক মেলায় নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পেয়েছেন।

সম্পর্কিত খবর