শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

হজ পালন করতে সৌদিতে নায়িকা সালওয়া

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ খ্যাত নায়িকা নিশাত নাওয়ার সালওয়া বর্তমানে আছেন মদিনা শহরে। গত ৮ জুন হজ পালনের জন্য বাবা-মাকে সাথে নিয়ে সৌদি আরব যান এই শিল্পী। যাওয়ার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে আমার বাবা-মা এবং আমি এই বছর পবিত্র হজ পালন করতে যাচ্ছি। আল্লাহ আমাদের নেক আমল, দোয়া কবুল করুন এবং বিশ্বের সকল মানুষের কষ্ট লাঘব করুক।’

অন্যদিকে মদিনা শরীফ থেকে সালওয়া বলেন, ‘আমাদের পরিবারের সদস্যরা ধার্মিক। হজ পালন করে দেশে ফিরবো। সততার সঙ্গে আমার পেশার কাজ আমি চালিয়ে যেতে চাই।’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র পর অল্প সময়ে পরিচিত পান এই মডেল। বেশ কয়েকটি সিনেমায় কাজ করছেন। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষিক্ত হন তিনি। এছাড়া তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা হলো ‘বীরত্ব’ ও ‘বুবুজান’। কবরী পরিচালিত ছবি ‘এই তুমি, সেই তুমি’তেও নায়িকা হিসেবে আছেন তিনি। এর কাজ অল্প বিস্তর বাকি আছে।

সম্পর্কিত খবর