শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কাল থেকে বাড়তে পারে গ্যাসের দাম

ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের বিরোধিতা উপেক্ষা করে গ্যাসের নতুন দাম চূড়ান্ত করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামীকাল রোববার আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব খাতে সমন্বয় করে গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গতকাল শনিবার বিইআরসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টদের দাবি, ভর্তুকি কমাতে গ্যাসের দাম বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সিস্টেম লস আর দুর্নীতি কমালে ভর্তুকি সমন্বয় সম্ভব।

সূত্র জানিয়েছে, গ্যাসের দাম গড়ে প্রায় ১৮ শতাংশের মতো বাড়াচ্ছে বিইআরসি। এর মধ্যে আবাসিকে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের ক্ষেত্রে ৪৫ শতাংশের মতো দাম বাড়তে পারে। আর নন-মিটার গ্রাহকদের ক্ষেত্রে ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১০৮০ টাকা হতে পারে।

তবে পেট্রোবাংলা বলেছে, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এলএনজির। ফলে স্পর্ট মার্কেট থেকে চড়া দরে এলএনজি আমদানি করতে হচ্ছে। এ জন্য ১১৭ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। বিইআরসি কারিগরি মূল্যায়ন কমিটি ২০ শতাংশ দাম বাড়ানোর পক্ষে মতামত দেয় গণশুনানিতে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, ‘এই এক্সাইটমেন্ট যেন সাধারণ মানুষকে কোনো রকম বিব্রত না করে। তারা যেন কোনো সমস্যায় না পড়েন। বিশেষ করে বাড়িতে যারা গ্যাস ব্যবহার করেন, অল্প খরচে যারা যাতায়াত করেন সেখানে যেন কোনো প্রভাব না পড়ে। আমার একটা দাবি থাকবে। প্রচুর পরিমাণে সরকারের ভর্তুকি আসবে। সারা বিশ্বে দাম বেড়েছে। সেই জায়গা থেকে যদি সাশ্রয় করা যায়, তাহলে আমাদের জন্য সহনীয় হবে’।

সম্পর্কিত খবর