শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কোরবানির ঈদে পণ্য মজুতের সুযোগ বন্ধে সতর্ক থাকার নির্দেশ

আগামী কোরবানির ঈদে অবৈধভাবে কেউ যেন পণ্য মজুতের সুযোগ না পায় সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।

বুধবার (১৯ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভার শুরুতে তিনি এ নির্দেশ দেন।

সচিব বলেন, সামনে কোরবানির ঈদ। সেখানে পেঁয়াজ, আদা, রসুন, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। ভবিষ্যতে এসব পণ্য মজুত করে কেউ যাতে সুযোগ নিতে না পারে সেজন্য যার যার জায়গা থেকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।

বিশ্বব্যাপী দ্রব্যমূল্যে অস্থির অবস্থা চলছে উল্লেখ করে বাণিজ্যসচিব বলেন, অনেক পণ্যের ঘাটতিও আছে। বাড়ছে দামও। তবে সেদিক থেকে বাংলাদেশ এখনো বেশ স্বস্তিতেই রয়েছে। দেশে যা হয়েছে সেটি কিছু ব্যবসায়ীর অপতৎপরতার কারণেই। যার দায় পুরো ব্যবসায়ী সমাজের উপর পড়ছে। সরকার সেদিক থেকে সতর্ক রয়েছে। এখানে যা করার করছে। তবে শঙ্কা কাটেনি বলেও মনে করেন বাণিজ্যসচিব।

সভায় দেশে অত্যাবশ্যকীয় বিভিন্ন নিত্যপণ্যের দাম, মজুত, সরবরাহ ও উৎপাদন পরিস্থিতির সার্বিক বিষয় পর্যালোচনা করে খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের করণীয় দিক নির্দেশনা দেবে বাণিজ্য মন্ত্রণালয়।

 

সম্পর্কিত খবর