শিরোনাম
ডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬
down of head

হুংকার না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন : কামরুল ইসলাম

আন্দোলন, গণ-আন্দোলন ও গণ-অভ্যুত্থানের কথা না বলে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক ‘শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ’।

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপির প্রতি বিনীতভাবে আহ্বান জানাব, অহেতুক হুংকার না দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। গণ-অভ্যুত্থান ও গণ-আন্দোলন সৃষ্টি করার জন্য যতই ঐক্য করেন না কেন, কোনো লাভ নেই। জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো। কোনো সংখ্যা হয় না, শূন্যই হয়।’

বিএনপির উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, ‘খুচরা দল নিয়ে যতই ঐক্য গড়ে তুলুন, কোনো লাভ হবে না। আন্দোলন করার মতো আপনাদের নিজস্ব সাংগঠনিক ক্ষমতা নেই। এসব দলকে নিয়ে আন্দোলন করার হুমকি দিয়েও কোনো লাভ নেই।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বিএনপির উদ্দেশে আরও বলেন, ‘আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তামাশা করার জন্য না এসে সত্যিকার অর্থে যদি মনে করেন, তাহলে নির্বাচনে আসবেন। সংসদে একটি সম্মানজনক অবস্থা আপনাদের থাকবে, এটি আমরা বিশ্বাস করি।’

সম্পর্কিত খবর