শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

যুক্তরাষ্ট্রের সহায়তায় রুশ জেনারেলদের হত্যা করছে ইউক্রেন

চলমান যুদ্ধে রাশিয়ার জেনারেলদের হত্যার জন্য ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। আর ওই গোয়েন্দা তথ্যই রাশিয়ান অনেক জেনারেলকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সহায়তা করছে ইউক্রেনকে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

ওই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ চলাকালীন ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ান জেনারেলদের টার্গেটে পরিণত করতে এই গোয়েন্দা সহায়তা বাইডেন প্রশাসনের গোপন প্রচেষ্টার অংশ।

আল-জাজিরার খবরে উল্লেখ করা হয়েছে- ওই প্রতিবেদনে বলা হয়, প্রতিনিয়ত অবস্থান বদল করা রাশিয়ান সামরিক সদর দপ্তরের অবস্থান এবং এর সম্পর্কে অন্যান্য বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র সরবরাহ করেছে ইউক্রেনকে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া তথ্যের মধ্যে টেলিফোনে কথোপকথনে নজরদারি করে পাওয়া তথ্যও রয়েছে। পরে এসব তথ্য নিজেদের গোয়েন্দাদের অর্জিত তথ্যের সঙ্গে মিলিয়ে পর্যালোচনা করে ইউক্রেন, যা রাশিয়ান জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবস্থান নিশ্চিতে দেশটিকে সাহায্য করে। এরপর ইউক্রেন রাশিয়ান জেনারেলদের ওপর হামলা এবং অন্যান্য আক্রমণ চালায়।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, তারা ১২ রাশিয়ান জেনারেলকে হত্যা করেছেন। অনেক সামরিক বিশ্লেষকের মতে যা অনেক বেশি।

এদিকে, চেচনিয়ায় চার বছরের যুদ্ধের তুলনায় ইউক্রেনে বেশি সংখ্যক রুশ সেনা প্রাণ হারিয়েছে বলে এক রাশিয়ান সেনা জানিয়েছেন। ওই রুশ সেনা এবং তার বন্ধুর মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপে এ তথ্য জানা গেছে বলে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) দাবি করেছে।

ইউক্রেনে কতজন রুশ সেনা নিহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মার্চ মাসে ন্যাটো কর্মকর্তারা দাবি করেছিলেন যে যুদ্ধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন।

সম্পর্কিত খবর