শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

তীব্র তাপপ্রবাহে দুর্বিষহ ভারতবাসী, সতর্কতা জারি

তীব্র তাপপ্রবাহে নাজেহাল অবস্থায় রয়েছে ভারত। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই চলছে দাবদাহ। বুধবার দক্ষিণবঙ্গের সাত জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। বেশ কয়েকটি জেলার জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে পূর্ব ওড়িশা রাজ্যের আবহাওয়া বিভাগ।

কবে নাগাদ দেখা মিলবে বৃষ্টির, সেদিকেই এখন সাধারণ মানুষের নজর।
প্রচন্ড গরমে চরম ভোগান্তিতে দিন পার করছে ভারতবাসী। বেশ কয়েকটি রাজ্যেই তীব্র তাপপ্রবাহ দুর্বিষহ করে তুলেছে স্থানীয়দের জীবন। পশ্চিমবঙ্গে বৈশাখের ১২ তারিখেও দেখা মিলেনি বৃষ্টির। পূর্ব ওড়িশা রাজ্যের আবহাওয়া বিভাগ বেশ কয়েকটি জেলার জন্য জারি করেছে সতর্কতা।

এতে বলা হয়, ‘ওড়িশার পশ্চিম ও মধ্য জেলা যেমন সোনপুর, বালাঙ্গির, সম্বলপুর এবং কালাহান্ডিতে তাপমাত্রা দুই বা তিন ডিগ্রি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অঞ্চলে তাপমাত্রা সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে। এখন সেখানে তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রি সেলসিয়াস। আনুমানিক ৪৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে’।

গরমের তীব্রতায় স্বাভাবিক কর্মকান্ডে ব্যাঘাত ঘটছে সাধারণ মানুষের। একজন বলেন, ‘আমি একজন অটো চালক। সকাল থেকে এখানে রয়েছি কিন্তু একটা যাত্রীও নিতে পারিনি। শুধু সন্ধ্যায় যাত্রী পাই। সারাদিন প্রচন্ড গরমে বসে থাকি’।

এক দোকানী বলেন, ‘গরমের কারণে বাইরে বেরোনো কঠিন হয়ে পরে। প্রচুর বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। কখনো কখনো তিনঘণ্টার জন্য ব্ল্যাকআউট হয়ে যায়। বাতি নিভে গেলে গ্রাহকরা দোকানে আসা থেকে বিরত থাকেন। খুবই বাজে একটা অবস্থা’।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মাসের ২ হেকে ৩ তারিখ নাগাদ হতে পারে বৃষ্টি। গরম থেকে স্বস্তি পেতে সে আশাতেই অপেক্ষায় রয়েছেন ভুক্তোভোগীরা। সূত্র : রয়টার্স

 

সম্পর্কিত খবর