শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

দারুণ রেকর্ড গড়লেন তামিম

এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দারুণ কিছু সাফল্য পেয়েছেন তামিম ইকবাল। যদিও তাঁর দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আসরে খুব একটা ভালো করতে পারেনি। তবে ব্যক্তিগতভাবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক নতুন একটি অর্জন নিজের ঝুলিতে পুরেছেন।

তামিম লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার এই রেকর্ড গড়েন। ২০ সেঞ্চুরি ও ১০ হাজার রান করেন তিনি।

আজ মঙ্গলবার প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে চমৎকার সেঞ্চুরি করে এই কীর্তি গড়েন তামিম। এই তারকা ওপেনার এদিন ৮১ বলে নয় চার ও সাতটি ছক্কায় অপরাজিত ১০৯ রান করেন। আর সেঞ্চুরি পূর্ণ করেন ৭৭ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর ২০তম সেঞ্চুরি। যাতে ১৪টি শতক জাতীয় দলের হয়ে।

শুধু তাই নয়, লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ১০ হাজার রান করেন তিনি। ২৭৭ ম্যাচে এখন তাঁর সংগ্রহ ১০,০১২ রান। যাতে ৬২টি হাফসেঞ্চুরি রয়েছে। ১৫টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে এনামুল হক বিজয়।

অবশ্য রান সংগ্রহে তামিমের পর আছেন মুশফিকুর রহিম। ৩১৭ ম্যাচে ৯ হাজার ৭৭৬ রান করেন মুশফিক। ১৩টি সেঞ্চুরি ও ৬০টি হাফসেঞ্চুরি করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

তামিমের এই অর্জনের দিনে তাঁর দল প্রাইম ব্যাংক উড়িয়ে দিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে। ম্যাচে তামিমরা জিতেছেন ১০ উইকেটের বড় ব্যবধানে।

দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তামিম ও বিজয়। দুজন মিলে ওপেনিং জুটিতে তুলেছেন ২৩৪ রান। সেঞ্চুরির দেখাও পেয়েছেন দুজন। দুজনের অপরাজিত জুটিতে ১৪০ বল হাতে রেখে জয়ের নাগাল পেয়ে যায় প্রাইম ব্যাংক।

সম্পর্কিত খবর