শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে কিশোরী নিহত, হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত

দিনাজপুরের পার্বতীপুর, নবাবগঞ্জ ও খানসামা উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কমপক্ষে এক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় দেয়ালচাপা পড়ে পার্বতীপুর উপজেলায় এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আম, লিচু ও ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

নিহত কিশোরী পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের শওকত আলীর মেয়ে উম্মে কুলসুম (১৩)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে পার্বতীপুর, নবাবগঞ্জ ও খানসামা উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে ঘরবাড়ি গাছ-পালাসহ আমলিচু ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

ঝড়ে মারা যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল ও পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনাস্থল পরিদর্শন করছেন। তারা দেয়ালচাপা পড়ে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর