শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কাতার থেকে দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় বাংলাদেশ

দীর্ঘমেয়াদে বাংলাদেশে এলএনজি রপ্তানির বিষয়ে কাতারের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলাদেশ বর্তমানে কাতার থেকে এলএনজি ক্রয় করছে এবং সরকার এটি দীর্ঘ সময়ের জন্য চালিয়ে যেতে চায়।

সোমবার (২৫ এপ্রিল) ঢাকায় কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত সেরায়ে আলি আল-কাহতানি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

কাতার থেকে বাংলাদেশের এলএনজি কেনার আকাঙ্ক্ষার জবাবে বাংলাদেশে দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহের বিষয়ে তাদের ১৫ বছরের চুক্তি রয়েছে। চুক্তিটি আরও বাড়ানো হতে পারেও বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুসংহত হবে।

এসময় রাষ্ট্রদূত উল্লেখ করেছেন যে আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া আসন্ন বিশ্বকাপ ফুটবল-২০২২ আয়োজনের জন্য স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশি কর্মীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন। জবাবে প্রধানমন্ত্রী এ বিষয়ে আরও সহযোগিতার প্রস্তাব দেন।

তিনি রাষ্ট্রদূত সেরায়ে আলি আল-কাহতানির মাধ্যমে কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া।

 

 

সম্পর্কিত খবর