শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দাম কম, মহাসড়কে আলু ফেলে প্রতিবাদ

ন্যায্য দাম না পেয়ে মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন রংপুরের কৃষকরা। আলুর ন্যায্যমূল্য নিশ্চিত ও বিদেশে রপ্তানি ব্যবস্থার দাবিতে আজ সোমবার দুপুরে রংপুরের মাহিগঞ্জের সাতমাথায় রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কে বিক্ষোভ করেন তারা।

কৃষকরা দেড় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কে সব যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আলুচাষি মোজাম্মেল হক, আফতাব উদ্দিন ও সাহেব আলীসহ অন্যরা।

কৃষকরা অভিযোগ করেন, চলতি মৌসুমে রংপুরে রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হয়েছে। কিন্তু কোল্ড স্টোরেজের (হিমাগার) ভাড়া বৃদ্ধিসহ আলুর দাম কমে গেছে। এতে তাদের উৎপাদিত আলু ‘পানির দামে’ বিক্রি করতে হচ্ছে।

তারা জানান, এক কেজি আলু উৎপাদন করতে খরচ পড়েছে ১১ থেকে ১৩ টাকা। সেই আলু বিক্রি করতে হচ্ছে ৮ থেকে ৯ টাকা কেজিতে। ফলে তাদের উৎপাদন খরচ উঠছে না। উল্টো চড়া সুদে ঋণ নিয়ে তা পরিশোধও করতে পারছেন না। পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে তাদের।

বিদেশে আলুর ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বিদেশে রপ্তানির কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই অবস্থায় জরুরি ভিত্তিতে বিদেশে আলু রপ্তানি করার সুযোগ তৈরি হলে লোকসান থেকে রক্ষা পাবেন তারা।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন আশ্বাস দিলে দুপুর ২টায় অবরোধ তুলে নেন কৃষকরা।

সম্পর্কিত খবর