শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইউক্রেন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রবিবার ইউক্রেন সফরে যাচ্ছেন। এ খবর জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রেসিডেন্ট জেলেনস্কি ছাড়াও দুই মার্কিন কর্মকর্তার ইউক্রেন সফরের খবর নিশ্চিত করেছে ওয়াশিংটন। সম্প্রতি ইউরোপীয় কর্মকর্তারাও কিয়েভ সফরে এসে, রুশ বাহিনী যে তাণ্ডব চালিয়েছে তার ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিসন জনসনও গত ৯ এপ্রিল কিয়েভ সফর করেন। জেলেনস্কির সঙ্গে বেশ কিছু জায়গায় ঘুরে দেখেন তিনি।

রাজধানী কিয়েভের পরিস্থিতি আগের চেয়ে কিছুটা স্বাভাবিক। ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে অনেকেই দেশটিতে সফর করেন। অ্যান্টনি ব্লিনকেন ও লয়েড অস্টিনের এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইউক্রেন সরকার।

এদিকে, রুশ প্রেসিডেন্টের সঙ্গে আবারও সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দিলেন জেলেনস্কি। তিনি বলেন, তুরস্কে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা নির্ভর করছে পুতিনের ওপর।

সূত্র: সিএনএন

সম্পর্কিত খবর