শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পাপারাজ্জিদের দেখে তেড়ে এলো কারিনার পুত্র (ভিডিও)

বলিউডের অনেক কলাকুশলী-তারকাদের চাইতেও বেশি জনপ্রিয় সাইফ আলী খান ও কারিনা কাপুর দম্পতির ছেলে তৈমুর আলী খান। জন্মের পর থেকেই তাকে নিয়ে প্রচুর খবর প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে।

কেউ কেউ মনে করছেন তৈমুরের স্বাভাবিক বেড়ে ওঠায় এই অতিরিক্ত তারকাখ্যাতির বিষয়গুলো প্রভাবিত করবে। কিছুদিন আগে ছেলেকে বিদেশের বর্ডিং স্কুলে দেওয়ার ব্যাপারে ভেবেছিলেন সাইফ-কারিনা।

তার বয়স মাত্র পাঁচ বছর চলছে। এখনই তার চালচলনে নবাবি ভাব। পাপারাজ্জিদের কাছেও সে খুব প্রিয়। কিন্তু প্রায় সময়ই ক্যামেরা দেখলে খুব রেগে যায় সে। এবার পাপারাজ্জিকে দেখে নাকি খারাপ ভাষায় গাল দিয়েছে ছোট্ট তৈমুর।

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। এরপর ভিডিওটি দেখে অনেকেই এমন প্রশ্নে তুলেছেন। তারা মনে করছে তৈমুর পাপারাজ্জিদের ছবি তোলা দেখে গাল দিচ্ছে। যদিও বিষয়টি তৈমুরের ভিডিও দেখে একেবারে নিশ্চিত হওয়া যায় না। তবে এটি নিয়ে কম সমালোচনা চলছে না।

ভিডিওতে দেখা যায় মা কারিনা ও পরিচারিকার সঙ্গে বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছে তৈমুর। ভাই জেহ খেলা করছে গাড়িতে চেপে। হঠাৎ পাপারাজ্জিদের দেখে চিৎকার করে ছবি তোলা বন্ধ করতে বলে সে। কিন্তু যেভাবে বলেছে তা পছন্দ হয়নি নেটিজেনদের। তাদের অনেকেই মনে করছেন, তৈমুর নাকি অশ্লীল শব্দ ব্যবহার করেছে।

নেটিজেনদের এমন মনে হলেও তৈমুর আসলে গালাগাল করেনি। সে বলেছে, ‘বন্ধ করো দাদা, বন্ধ করো দাদা’। বাঙালিদের মতো মরাঠিদের দাদা বলার চল রয়েছে। সে কারণেই দাদা শব্দ প্রয়োগ করেছে তৈমুর— এমন সাফাই দিয়েছেন কারিনার ভক্তরা। তবে তার কথা বলার ধরন যে মোটেও শিশুসুলভ ছিল না তা অনেক কারিনা ভক্তও মেনে নিয়েছেন। তবে তাদের একটি বক্তব্য রয়েছে।

অন্যদিকে, পাপারাজ্জিদের বার বার নিষেধ করার পরও কেন তারা অনুমতি ছাড়া এভাবে ছবি কিংবা ভিডিও তুলতে যায় এ নিয়ে বেশ সমালোচনা চলছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সম্পর্কিত খবর