শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দৌলতদিয়ায় আটকে ঈদে ঘরে ফেরা নিয়ে শঙ্কায় ট্রাকচালকরা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকটের কারণে রাজবাড়ীর দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। তবে যাত্রীবাহী যানবানহন অল্প সময় অপেক্ষা করেই পাচ্ছে ফেরির নাগাল।

রোববার (২৪ এপ্রিল) সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাকের লম্বা সিরিয়াল রয়েছে। পণ্যবাহী ট্রাকগুলোকে ঘণ্টার পর ঘণ্টা এবং কোনো কোনো সময় এক থেকে দুই দিন অপেক্ষায় থাকতে হচ্ছে। ফলে ভোগান্তি পোহাচ্ছেন চালক ও হেলপাররা।

চট্টগ্রামগামী ট্রাকচালক সেলিম চৌধুরী ও আশিক শেখ জানান, দৌলতদিয়ায় ট্রাকচালকদের ভোগান্তির শেষ নাই। কয়েকদিন পর ঈদ। মাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন, কিন্তু কখন ফেরি পাবেন সে নিয়ে দুশ্চিন্তায় আছেন। সময়মতো যেতে না পারলে, ঈদের আগে ফিরে আসতে পারবেন না। কারণ ঈদের তিনদিন আগে থেকে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ। ফলে হয়তো পরিবারে সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন না বলে আশঙ্কা করছেন তারা। ফেরি ঠিকমতো চলাচল করলে তাদের এ ভোগান্তি হতো না বলেও জানালেন তারা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঈদের তিন দিন আগে ও পরে পণ্যবাহী ট্রাক পারপার বন্ধ রাখা হবে। সেজন্য পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে। ফলে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। এই রুটে ছোট-বড় মিলে ১৯টি ফেরির মধ্যে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাট সচল রয়েছে ৫টি।

সম্পর্কিত খবর