শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

টিকা উৎপাদন বন্ধ করেছে সেরাম

চাহিদা না থাকায় বিশ্বের সবচেয়ে বৃহৎ টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া করোনা ভাইরাসের অ্যাস্ট্রাজেনেকা টিকার স্থানীয় সংস্করণের উৎপাদন বন্ধ করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আধার পুনাওয়ালা শুক্রবার এ কথা জানিয়ে দিয়েছেন। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। অ্যাস্ট্রাজেনেকার স্থানীয় সংস্করণ কোভিশিল্ডের কমপক্ষে ১০০ কোটি ডোজ এ পর্যন্ত প্রস্তুত করেছে সেরাম ইনস্টিটিউট। জাতিসংঘের অধীনে বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য টিকা প্রদান বিষয়ক কর্মসূচি কোভ্যাক্সেও তারা বড় সরবরাহকারী। এখন টিকা উৎপাদন বন্ধের খবর জানিয়ে দেয়া হলো। এক বছর আগের ঠিক বিপরীত চিত্র এটি। ওই সময় ভারতে করোনাভাইরাস মহামারি এক ভয়ঙ্কর রূপ নেয়।

এর ফলে ১৪০ কোটি মানুষের দেশটিতে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ে। ফলে টিকা রপ্তানি বন্ধ করে দেয়া হয় সরকারিভাবে। অবশেষে নভেম্বরে এসে আবার টিকা রপ্তানি শুরু হয়।

সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আধার পুনাওয়ালা বলেন, আমাদের কাছে ২০ কোটি ডোজ টিকা মজুদ আছে। ডিসেম্বরেই আমরা এর উৎপাদন বন্ধ করে দিয়েছি। যারা এই টিকা চান তাদেরকে বিনামূল্যে ডোনেশন হিসেবে দেয়ারও প্রস্তাব করেছি। টাইমস নেটওয়ার্ক মিডিয়া গ্রুপের আয়োজনে এক অর্থনৈতিক ফোরামে তিনি এ কথা বলেন। আধার পুনাওয়ালা বলেন, আমি জানি না উৎপাদিত এই টিকা দিয়ে এখন কি করবো। তাই কর্মকর্তাদের বলেছি উৎপাদন বন্ধ করুন। তা নাহলে এসব টিকার মেয়াদ শেষ হয়ে যাবে। উল্লেখ্য, ভারতে ওষুধ নিয়ন্ত্রকরা কোভিশিল্ডকে উৎপাদনের তারিখ থেকে ৯ মাস পর্যন্ত তা ব্যবহারের উপযোগী বলে অনুমোদন দিয়েছে। সেরামের একজন মুখপাত্র নিশ্চিত করে বলেছেন যে, উৎপাদন বন্ধ রাখা হয়েছে শুধু কোভিশিল্ড। এই কোম্পানিটি যুক্তরাষ্ট্রের জায়ান্ট ওষুধ প্রস্তুতকারক নোভাভ্যাক্সের লাইসেন্সের অধীনে উৎপাদন করে কোভোভ্যাক্স টিকা।

সম্পর্কিত খবর