শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

‘কুকুর’ বলে গালি দেওয়ায় ছয়জনকে কামড়ে আহত করলেন যুবক!

পটুয়াখালীর দুমকি উপজেলায় ‘কুত্তা’ বলে গালি দেওয়ায় একই পরিবারের ছয়জনকে কামড়ে আহত করেছেন এক যুবক। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাঁটরা গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবকের নাম কালাম সরদার।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জমি নিয়ে কালামদের সঙ্গে একই এলাকার আনোয়ার শিকদারদের দীর্ঘদিন যাবত বিরোধ চলছে।শুক্রবার বিকেলে কালাম বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবেশী বাবুল হাওলাদারের ১০ বছর বয়সী ছেলে তাকে কুত্তা (কুকুর) বলে গালি দেয়। এতে কালাম খেপে গিয়ে তার পরিবারের লোকজন নিয়ে আনোয়ার শিকদার ও সাত্তার শিকদারের বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিতে এলে ওই পরিবারের শিশুসহ ছয়জনকে কামড়ে দেন কালাম।

আহতরা হলেন-মাসুদা বেগম, সুমাইয়া আক্তার, ছয় মাসের শিশু রাইয়ান, শাকিল, লাভলী ও তাসমিম। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আনোয়ার শিকদারের স্ত্রী লাভলী বেগম অভিযোগ করে বলেন, ‘পাশের বাড়ির একটা ছেলে কালামকে গালি দিলে তিনি ক্ষিপ্ত হন। ধারণা করেন এটি আমরা ওই ছেলেকে শিখিয়ে দিয়েছি। তাই বসতঘর ভাঙচুরসহ আমাদের কামড়ে আহত করেছেন।’

তবে অভিযুক্ত কালাম সরদারের ভাতিজি মানসুরা আক্তার বলেন, তাদের সঙ্গে পূর্ব বিরোধ চলছে। শুক্রবার দু’পক্ষের মারামারি হয়েছে। তবে কামড়ের বিষয়টি বানোয়াট। কিছু দিন আগে আমার বাবা ও কাকাকে তারা সন্ত্রাসী দিয়ে মেরেছে ও জমি দখল করেছে।

স্থানীয় ইউপি সদস্য মিজান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কালামের পরিবার অত্যন্ত খারাপ। তারা বিগত দিনেও মৌলভী আ. বারী, খালিদ হোসেন ও সোবহান সরদারকে কামড়িয়েছে।’

দুমকি থানার ওসি আবদুস সালাম বলেন, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পর্কিত খবর