শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পানি ব্যবস্থাপনায় অববাহিকাভিত্তিক পদ্ধতি প্রয়োজন : প্রধানমন্ত্রী

উন্নত পানি ব্যবস্থাপনার পাশাপাশি আন্তঃসীমান্ত নদীগুলোর পানি ব্যবস্থাপনার জন্য একটি অববাহিকাভিত্তিক পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানের কুমামোটোতে আজ শনিবার অনুষ্ঠিত দুদিনব্যাপী চতুর্থ এশিয়া প্যাসিফিক ওয়াটার সামিটে ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী এ গুরুত্বারোপ করেন। জাপানের কুমামোটো সিটি ও এশিয়া প্যাসিফিক ওয়াটার সিটি যৌথভাবে এ সামিটের আয়োজন করে।

ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পানি জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। মানবজীবনের টেকসই উন্নয়নের জন্য পানির সঠিক ব্যবহারও জরুরি। পানির কারণে জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব সম্পর্কে বাংলাদেশ বেশ ভালোভাবেই সচেতন রয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ভালো অনুশীলন, জ্ঞান ও তথ্য-প্রযুক্তি ভাগাভাগি করে নিতে হবে। আজকের মানুষ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পানি সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে দায়বদ্ধ। এর মধ্যে পানি সংক্রান্ত এসডিজিও রয়েছে।’

পানি সম্পর্কিত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের সচেতনতামূলক পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা জলবিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনাসহ আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে কাজ করছি। আমাদের তরুণদের অবশ্যই ক্ষমতায়ন করতে হবে, যারা পানির অন্তর্ভুক্তি দক্ষতা ও স্থায়ীত্বের জন্য কাজ করবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘চলমান কোভিড-১৯ পরিস্থিতি থেকে আমাদের ভালোভাবে বেরিয়ে আসতে হলে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।’

নিরাপদ পানির ব্যবহার নিশ্চিতে বাংলাদেশ সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খোলামেলাভাবে মলত্যাগের বিষয়টি প্রায় শেষ করে ফেলেছি। ৮৫ শতাংশ মানুষের জন্য স্যানিটেশন নিশ্চিত করা হয়েছে। পানিবাহিত রোগের বিরুদ্ধে আমরা বিজয়ী হতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছি।’ দেশের প্রায় ৮৫ ভাগ মানুষ নিরাপদ পানির নিশ্চয়তা পাচ্ছে বলেও জনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পানি সংক্রান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশকে রোলমডেল হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যার বাঁধ, সাইক্লোন শেল্টার, উপকূলীয় পোল্ডার, গ্রিন বেল্ট, ভাসমান কৃষি, নদী খনন, শহরের পানির নিষ্কাশন ব্যবস্থাপনায় বিনিয়োগকে বাংলাদেশ উদারতার সঙ্গে উৎসাহিত করে।’

 

সম্পর্কিত খবর