শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

ঈদের ছুটিতে স্বজনদের কাছে স্বর্ণালংকার রেখে যাওয়ার পরামর্শ ডিএমপি

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে যারা বাড়ি যাবেন অঘটন এড়াতে স্বর্ণালংকার পার্শ্ববর্তী আত্মীয়-স্বজনের কাছে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সোমবার (১৮ এপ্রিল) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পরামর্শ দেন ডিএমপি কমিশনার।

মোহা. শফিকুল ইসলাম বলেন, ঈদের সময় প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নগরবাসীর অনেকেই গ্রামের বাড়িতে যান। তাতে তাদের বাসা-বাড়ি ফাঁকা থাকে। এ সময় যেন কোনো ধরনের অঘটন না ঘটে এজন্য বাসাবাড়ির নিরাপত্তা প্রহরীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

প্রয়োজনে ঢাকা ত্যাগ করা নগরবাসীকে মূল্যবান স্বর্ণালংকার পার্শ্ববর্তী আত্মীয়-স্বজনের কাছে রেখে যাওয়ার পরামর্শ দেন তিনি।

এ সময় ডিএমপি কমিশনার পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে অপরাধ প্রতিরোধে অধঃস্তনদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়ে বলেন, ১৫ রোজা শেষ হয়ে গেছে। এখন মার্কেটগুলোতে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকবে। এ সময় মলম পার্টি ও অজ্ঞান পার্টি বা টানা পার্টির তৎপরতা বেড়ে যায়। এজন্য থানার টহল পার্টিকে আরো সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে স্পেশাল টিম করে এদেরকে গ্রেপ্তার করতে হবে।

তিনি বলেন, শুধু পাহারা দিয়ে অপরাধ দমন করা যায় না, অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে অপরাধ প্রতিরোধ করতে হবে।

ট্রাফিক ডিভিশনের উদ্দেশ্যে কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ বেড়ে যায়। এজন্য প্রয়োজনে ঢাকার পার্শ্ববর্তী জেলার পুলিশের সঙ্গে সমন্বয় করে ঢাকার প্রবেশ মুখগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে।

সম্পর্কিত খবর