শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

ভারতে কয়লা উত্তোলন ৮.৫% বেড়েছে

গত বছরের দ্বিতীয়ার্ধে নজিরবিহীন কয়লা সংকটের মুখে পড়ে ভারত। তবে উত্তোলন বাড়াতে যথাযথ উদ্যোগ নেয়ায় এ সংকট কাটতে শুরু করেছে। বিদায়ী অর্থবছর দেশটিতে কয়লা উত্তোলন আগের অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

ভারতের কয়লাবিষয়ক মন্ত্রী প্রল্লাদ জোশি বলেন, ২০২১-২২ অর্থবছর ভারত ৭৭ কোটি ৭২ লাখ ৩০ হাজার টন কয়লা উত্তোলন করে। ২০২০-২১ অর্থবছরে উত্তোলন করা হয়েছিল ৭১ কোটি ৬০ লাখ টন। সে হিসাবে উত্তোলন ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এছাড়া কয়লা পরিবহন ১৮ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।

বিশ্লেষকরা জানান, গত বছরের শেষ দিকে ভারতে বিদ্যুতের ঊর্ধ্বমুখী চাহিদা থাকলেও কয়লার সরবরাহ ছিল তলানিতে। চলতি বছরেও এ সংকট পুরোপুরি কাটেনি। এ পরিস্থিতিতে কয়লা উত্তোলন বৃদ্ধিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

কয়লা খনিগুলোয় নিরাপত্তাবিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে জোশি বলেন, কয়লা খনিতে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে যেন কোনো ঘাটতি না থাকে, সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে কয়লা কোম্পানিগুলোকে আহ্বান জানানো হয়েছে।

তথ্য বলছে, গত বছরের অক্টোবরে বেশ কয়েকটি প্রদেশে কয়লা সংকটের অভিযোগ পাওয়া যায়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোয় জ্বালানিটির মজুদ তলানিতে নেমে আসে। ফলে অনেক প্রদেশেই প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য বিদ্যুতের ঘাটতি তৈরি হতো।

 

সম্পর্কিত খবর