শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মেরিটাইম ইনস্টিটিউটের সীমাবদ্ধতা দূর করার পরামর্শ

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের যাবতীয় সীমাবদ্ধতা দূর করতে মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য মো. মজাহরুল হক প্রধান, রনজিত কুমার রায়, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

সভায় বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ (বাস্থবক) গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং এর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি সকল স্থলবন্দর সরেজমিনে পরিদর্শনে একটি সাব-কমিটি গঠনের এবং কমিটিকে দ্রুত প্রতিবেদন দাখিল করার সুপারিশ করে।

কমিটি যাত্রী পারাপারের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপসহ যাত্রীশেড, টয়লেট ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান গ্রহণ করার সুপারিশ করে। সভায় প্রয়োজনে সময়ক্ষেপণ না করে দ্রুত অস্থায়ীভাবে কার্যক্রম শুরু করার কথা বলা হয়।

সভায় পায়রা বন্দর কর্তৃপক্ষ গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি, সমস্যা ও সমাধান সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্থলবন্দর কর্তৃপক্ষের প্রকল্প-পরিচালক, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর