শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দেড় বছর আটকে রেখে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেড় বছর ধরে আটকে রেখে এক গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক চন্দন এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত গভীর রাতে শ্রীমঙ্গল থানা ও জেলা পুলিশের যৌথ অভিযানে মৌলভীবাজার সদরের জগৎসী গ্রামের সূত্রধর বাড়ি থেকে চন্দনকে আটক করে পুলিশ।

শনিবার দুপুরে শ্রীমঙ্গল স্টেশন রোডের হিরণ্ময় প্লাজার তিন তলার একটি বাসা থেকে হাত-পা বাধা অবস্থায় ধর্ষণের শিকার ১৭ বছর বয়সী এক গৃহকর্মীকে উদ্ধার করা হয়। এ সময় শ্রীমঙ্গল থানা-পুলিশ বাসার গৃহিণী সাধনা ধর (৬০) পূর্ণা ধর (৩০) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে।

অভিযোগে জানা যায়, এসএসপি পাশ করার পর আর্থিক দুরাবস্থার কারণে গত দেড় বছর আগে তার পরিবার তাকে ওই বাসায় কাজের জন্য রেখে যায়। এর পর চন্দন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চন্দন দেড় বছর যাবৎ তার ওপর যৌন নির্যাতন চালায়।

প্রতিবাদ করলে হাত পা বেঁধে রাখে। পরিবারের অন্য সদস্যরা বিষয়টি জানার পরও তারা মেয়েটিকে কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন। শনিবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা-পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় পুলিশ মেয়েটির জবানবন্দির পরিপ্রেক্ষিতে ওই বাসা থেকে দুই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে শহরের স্টেশন রোডের হিরণ্ময় প্লাজার তিন তলার বাসিন্দা ‘অরেঞ্জ ফ্যাশন’ র মালিক চন্দন ধর (৪৫) পালিয়ে যায়। রাত ৩টার দিকে মৌলভীবাজার জেলা সদরের জগৎসী গ্রামে এক পিসির বাসায় পালিয়ে আশ্রয় নেয়। অবশেষে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলা পুলিশ শনিবার রাতভর যৌথ অভিযানে ধর্ষক চন্দনকে মৌলভীবাজার সদরের জগৎসী গ্রামের সূত্রধর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, তথ্যপ্রযুক্তি ও স্থানীয়দের সহযোগিতায় চন্দন ধরকে ধরতে সক্ষম হন এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলে তিনি জানান।

সম্পর্কিত খবর