শিরোনাম
icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ
down of head

এপ্রিলের পুরো বেতন-বোনাস চান পোশাকশ্রমিকেরা

অর্ধেক নয়, ২০ রমজানের মধ্যে পোশাকশ্রমিকদের এপ্রিলের পুরো বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আকতার বলেন, ‘সরকার ও গার্মেন্টসের মালিকেরা একযোগে শ্রমিকদের ওপর চড়াও হয়েছেন। এপ্রিলের ১৫ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। মালিকেরা রেকর্ডসংখ্যক অর্ডার পাচ্ছেন, কিন্তু শ্রমিকদের পেটে ভাত নাই। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে।’

পবিত্র ঈদুল ফিতরের আগেই তৈরি পোশাকসহ প্রতিটি কারখানার শ্রমিকদের ঈদ বোনাস ও এপ্রিলের ১৫ দিনের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। ১১ এপ্রিল সরকার, মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭১তম সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ নির্দেশনা দেন।

শ্রমিকদের বেতন-বোনাস থেকে বঞ্চিত করার অপচেষ্টা চলছে বলে মানববন্ধনে অভিযোগ করেন তাসলিমা আকতার। তিনি বলেন, বেতন-বোনাস শ্রমিকের অধিকার। ২০ রমজানের আগে এপ্রিলের পুরো বেতন ও ঈদ বোনাস দিতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য বাবুল হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ প্রমুখ। মানববন্ধন শেষে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

সম্পর্কিত খবর