শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পাকিস্তানের এনএসসির বিবৃতিতে ‘ষড়যন্ত্র’ শব্দটি ছিল না: আইএসপিআর

পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পেছনে বড় ইস্যু ছিল একটি বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্রের বিষয়টি। এ নিয়ে সেনাবাহিনীর সর্বশেষ বক্তব্যে আরও চাপে পড়লেন অনাস্থা ভোটে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল বাবর ইফতিখার গতকাল বৃহস্পতিবার বলেছেন, গত মাসে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে ‘ষড়যন্ত্র’ শব্দটি ছিল না। খবর জিয়ো নিউজের।

জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তিনি দাবি করে আসছিলেন, এ অনাস্থা প্রস্তাব বিদেশি ষড়যন্ত্রের অংশ। একটি বিদেশি রাষ্ট্রের (যুক্তরাষ্ট্রের) ‘হুমকির চিঠির’ সঙ্গে এর যোগসূত্র রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিরোধী দলগুলো এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।

সামরিক বাহিনীর সদ্য সমাপ্ত ৭৯তম ফরমেশন কমান্ডারস কনফারেন্সের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইএসপিআর ডিজি ইফতিখার বলেন, বৈঠকে কী আলোচনা হয়েছে, সেটা তিনি বলতে পারেন না। তবে তিনি বলেন, ‘ষড়যন্ত্র’ শব্দটি ব্যবহার করা হয়নি।

আইএসপিআর ডিজি আরও বলেন, বৈঠকে সামরিক নেতৃত্বের অবস্থান তুলে ধরা হয়েছিল। পাশাপাশি বৈঠকের পর বিবৃতিও দেওয়া হয়েছিল। বৈঠকে যে সিদ্ধান্তে হয়েছিল, তা বিবৃতিতেই আছে। তিনি বলেন, এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে পাকিস্তান সামরিক বাহিনী রাতদিন কাজ করে যাচ্ছে। তারা যড়যন্ত্রকারীদের সফল হতে দেবে না।

সেনা গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) কূটনৈতিক তারবার্তা নিয়ে কাজ করছে কি না, এমন প্রশ্নে সেনা মুখপাত্র বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো পাকিস্তানি রাষ্ট্রদূতদের তারবার্তা অতি গোপনীয় নথি। তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত বিবেচনায় এ তারবার্তার কিছু অংশ আমরা আইএসআই অধিদপ্তরে গ্রহণ করেছি।’

এদিকে সংবাদ সম্মেলনে আইএসপিআর ডিজির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্য ও বিবৃতিতে সামরিক বাহিনীর অবস্থান স্পষ্ট করার প্রশংসা করেছে ইমরান খানকে হটিয়ে ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো।

এ নিয়ে টুইটে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ‘আইএসপিআর ডিজির সংবাদ সম্মেলন গণতন্ত্রের জন্য মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার মতো। গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসনের প্রতি সমর্থন কেবল সব প্রতিষ্ঠানই নয়, সব পাকিস্তানিরই দায়িত্ব।’

বিলাওয়াল ভুট্টো বলেন, ‘পাকিস্তানের সব সমস্যার সমাধান হলো গণতন্ত্র, গণতন্ত্র এবং আরও বেশি গণতন্ত্র। যদি আমরা এ পথ অনুসরণ করি, বিশ্বের কোনো শক্তিই পাকিস্তানের অগ্রগতি থামিয়ে রাখতে পারবে না।’

নিজের সরকারকে রক্ষা করতে জাতীয় নিরাপত্তার মতো বিষয়কে ব্যবহার করায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তীব্র ভর্ৎসনা করেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজ। টুইটে তিনি লিখেছেন, ‘নিজের সরকারকে বাঁচাতে জাতীয় নিরাপত্তা নিয়ে খেলার মতো নিন্দনীয় প্রচেষ্টার জন্য এখনই আপনাকে কাঠগড়ায় দাঁড় করানোর সময়। জবাবদিহি করুন, বরাবরের মতো পালিয়ে যাবেন না। কারণ, এবার আর জাতি আপনাকে সে সুযোগ দেবে না।’

সম্পর্কিত খবর