শিরোনাম
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসির
down of head

বন্দরে উপার্জিত অর্থ চট্টগ্রামবাসীর উন্নয়নে ব্যয় হবে: শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বন্দর দেশ উন্নয়নের চাবিকাঠি এবং বন্দর উন্নয়নের অর্থ চট্টগ্রামবাসীর উন্নয়নের জন্য ব্যয় হবে। আমি বন্দর চেয়ারম্যানের কাছে আশা করবো বন্দর কর্মচারীরা যেন কোনো সুবিধা থেকে বঞ্চিত না হয়।

বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএ প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মমতাজ উদ্দিনের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, চট্টগ্রাম বন্দর কর্মচারীদের দাবি হলো বন্দরের উন্নয়ন করা। মমতাজ উদ্দিন বন্দর কর্মচারীদের দাবি নিয়ে সবসময় কথা বলতেন। আমি ওনার আত্মার মাগফেরাত কামনা করিছি।

বিশেষ অতিথি ছিলেন বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (অর্থ) মো. কামরুল আমিন, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমান, পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ।

সভায় চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএ’র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএ’র সভাপতি আজিম।

উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, মোর্শেদ আলী, জিয়াউল হক সুমনসহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, সিবিএর সহসভাপতি মোকারম হোসেন, নাদের উদ্দিন পাটোয়ারী, মহিউদ্দিন দস্তগীর, আবুল হোসেন চৌধুরী, আক্তারুজামান মাসুম, ফিরোজ আহম্মেদ জাহেদ, মোস্তফা ফরিদুর রেজা, রেজাউল করিম রাজু, আশীষ কান্তী মুহুরী, আব্দুল মান্নান প্রমুখ।

সম্পর্কিত খবর