শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বাবার কোলে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু, গ্রেফতার ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪) নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ এপ্রিল) দিনগত রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে নিহত শিশু তাসপিয়ার চাচা হুমায়ুন কবির মামলাটি করেন। মামলা নম্বর ২৪।

মামলায় লক্ষ্মীনারায়ণপুরের দানিশ ব্যাপারী বাড়ির মৃত মমিন উল্যাহর ছেলে রিমনকে (২৫) প্রধান আসামি করে আরও ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এরআগে বুধবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বেগমগঞ্জের পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জমির মাটি কাটা নিয়ে সেখানে দুই পক্ষের সংঘর্ষ হয়। সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় শিশুসন্তান তাসপিয়াকে কোলে নিয়ে ঘটনাস্থলে ছিলেন প্রবাসী জাহের। গুলিতে তিনিসহ তার শিশুকন্যা তাসপিয়া গুলিবিদ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে নোয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টায় শিশু তাসপিয়া কুমিল্লায় মারা যায়। বাবা আবু জাহের বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

সম্পর্কিত খবর