শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ইমরান খানের পররাষ্ট্রমন্ত্রী ‘শ্যালককে’ তিরস্কার

পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করায় ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমার ছোটভাই ব্রিটেনের প্রশান্ত মহাসাগরীয় ও পরিবেশবিষয়ক পররাষ্ট্রমন্ত্রী জ্যাক গোল্ডস্মিথকে তিরস্কার করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় মঙ্গলবার জানিয়েছে, পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্মান করে ব্রিটেন। তাই, তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না ১০ ডাউনিং স্ট্রিট। জনসনের কার্যালয় আরও জানিয়েছে, জ্যাক গোল্ডস্মিথের মন্তব্য ব্রিটেন সরকারের প্রতিনিধিত্ব করে না। বিবিসি।

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে টুইট করে বিপদেই আছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লর্ড জ্যাক গোল্ডস্মিথ। ইমরানের সাবেক শ্যালক (জেমিমা গোল্ডস্মিথের ছোটভাই) তিনি। জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়া ইমরানের পক্ষে টুইট করে ব্রিটিশ সরকারের জবর ‘চড়’ খেয়েছেন জ্যাক। সরকারের পক্ষ থেকে তাকে তিরস্কার করার পর টুইটটি মুছে ফেলতে বাধ্য হন তিনি।

লর্ড জ্যাক গোল্ডস্মিথ টুইটে লিখেছিলেন, ইমরান খান একজন ভালো এবং ভদ্র মানুষ। বিশ্বমঞ্চে সবচেয়ে কম দুর্নীতিবাজ রাজনীতিবিদদের একজন। আগামী নির্বাচনে তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবেন, এতে আমার কোনো সন্দেহ নেই।’ এ নিয়ে হুমড়ি খেয়ে পড়েছিল ব্রিটিশ মিডিয়াগুলো। প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করা হলে, ১০ ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘পাকিস্তানের বিষয়ে আমরা পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্মান করি এবং আমরা এর অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে নাক গলাব না। পাকিস্তানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমরা তাদের উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছি।’ লন্ডনের মেয়র সাদিক খানের বিরুদ্ধে জ্যাক গোল্ডস্মিথের প্রচারণার সময়, ইমরান খান গোল্ডস্মিথকে সমর্থন করেছিলেন এবং তার অনুসারীদের তার নির্বাচনি বিডকে সমর্থন করার জন্য অনুরোধ করেছিলেন। সেসময় গোল্ডস্মিথের প্রতি ইমরান খানের সমর্থনে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাদিক খান।

সম্পর্কিত খবর