শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কাতর কণ্ঠে ইউক্রেনের সেনারা জানাল, ‘আজ জীবনের শেষ যুদ্ধ’

ইউক্রেনের মারিউপোলে যুদ্ধরত ৩৬ মেরিন ব্রিগেড সোমবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, তারা হয়ত আজই রাশিয়ানদের বিরুদ্ধে শেষ যুদ্ধ করবে। কারণ তাদের গোলাবারুদ ফুরিয়ে আসছে।

কাতর ও ভয়ার্ত সুরে ৩৬ মেরিন ব্রিগেড জানিয়েছে, যে সেনারা এখনো বেঁচে আছে তাদের মধ্যে কয়েকজন হয়ত মারা যাবে। আর কিছু রুশদের হাতে ধরা পড়বে।

৪৭ দিন ধরে মারিউপোল বন্দর নিজেদের দখলে রাখলেও বন্দর রক্ষার দায়িত্বে থাকা এই ব্রিগেডটি জানিয়েছে, এতদিন তারা সম্ভব ও অসম্ভব যা আছে তার সবাই করেছে। কিন্তু এখন রুশ সেনারা তাদের পিছু হটিয়ে দিয়েছে ও ঘিরে ধরেছে।

এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে ৩৬ মেরিন ব্রিগেড ফেসবুকে লিখেছে, শত্রুরা ধীরে ধীরে আমাদের পেছনে ঠেলে দিচ্ছে, আগুন দিয়ে আমাদের ঘিরে ফেলছে আর এখন আমাদের ধ্বংস করে দিতে চাচ্ছে।

তারা আরও জানায়, ব্রিগেডের প্রায় অর্ধেক সেনা আহত হয়েছে। যাদের অঙ্গহানি হয়নি তারা আবার যুদ্ধে ফিরে এসেছে। সেনারা সব মারা গেছে এখন আর্টিলারি ম্যান, বিমান বিধ্বংসী গানার, রেডিও অপারেটর, ড্রাইভার ও বাবুর্চিরা যুদ্ধ করছে।

৩৬ মেরিন বিগ্রেড অভিযোগ করেছে, সেনাবাহিনীর কাছ থেকে তারা আর কোনো সহায়তা পাচ্ছে না।

এদিকে ইউক্রেনে হামলা করার শুরু থেকেই মারিউপোলে হামলা করে যাচ্ছে রাশিয়া। মুহুর্মুহু গোলাবর্ষণে শহরটি বলতে গেলে ধ্বংসই হয়ে গেছে। কিন্তু এর নিয়ন্ত্রণ নিতে এখনো হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা।

সম্পর্কিত খবর