শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

গুজরাটে কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৬

ভারতের গুজরাটের ভারুচ জেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় শ্রমিকের নিহত হয়েছেন।

সোমবার রাত ৩টায় আহমেদাবাদ থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে দাহেজ শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত এ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভারুচের পুলিশ সুপার জানিয়েছে, ছয়জন একটি চুল্লির কাছে কাজ করছিল। সেখানে পাতন প্রক্রিয়া চলাকালীন হঠাৎই বিস্ফোরণ ঘটে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই শ্রমিকদের।

পুলিশ সুপার আরও জানান, চুল্লিতে বিস্ফোরণের ফলে কারখানায় আগুন লেগে যায়। চুল্লির কাছে কর্মরত ছয়জনের সবাই মারা গেছেন। পরে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আগুনও ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে এ ছয়জন ছাড়া আর কেউ আহত বা নিহত হননি বলেও জানা গেছে। কী কারণে এ বিস্ফোরণ ঘটে তা জানতে ইতোমধ্যে তৎপর শুরু করেছে প্রশাসন।

সূত্র: হিন্দুস্থান টাইমস

সম্পর্কিত খবর