শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

গৃহহীনদের জন্য ৪০০ ঘর নির্মাণ করেছে পুলিশ: আইজিপি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে গৃহহীনদের জন্য ৪০০টি গৃহ নির্মাণ করেছে বাংলাদেশ পুলিশ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৫২০টি ঘর নির্মাণের কার্যক্রমের অংশ হিসেবে এসব ঘর নির্মাণ করে পুলিশ।

রোববার (১০ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে প্রতিটি থানা এলাকায় গৃহহীন পরিবারের জন্য একটি গৃহ নির্মাণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এসব তথ্য জানান।

প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ড. বেনজীর আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার লালিত স্বপ্ন কল্যাণকর ও মানবিক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ পুলিশ তার প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে সক্ষম হবে। বঙ্গবন্ধুর দর্শনে উজ্জীবিত হয়ে মুজিববর্ষে দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আলাদা ডেস্ক স্থাপন করা হয়েছে। এই আলাদা ডেস্ক নারী পুলিশ সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি বলেন, ‘দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না’- আপনার (প্রধানমন্ত্রী) এই দৃঢ় প্রত্যয় ও উদ্যোগ জাতির পিতার সূচিত গৃহায়ণ কর্মসূচিরই আধুনিক ও সময়োপযোগী এক পদক্ষেপ। আপনার (প্রধানমন্ত্রী) এই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশ পুলিশ মুজিববর্ষ উপলক্ষে আপনার নির্দেশনার এই গৃহ নির্মাণ কার্যক্রম গ্রহণ করে।

পুলিশ প্রধান বলেন, মুজিববর্ষে গৃহহীন মানুষদের গৃহ নির্মাণ করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ এই প্রকল্প গ্রহণ করে। এরই পরিপ্রেক্ষিতে সারাদেশে ৫২০টি থানায় একটি করি গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়ার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ৪০০টি গৃহ নির্মাণ করা হয়েছে। গৃহগুলো নির্মাণের ক্ষেত্রে উন্নত নির্মাণসামগ্রী ও স্থাপত্যে কৌশল ব্যবহার করা হয়েছে। বাড়িগুলো নির্মাণ করার ক্ষেত্রে যে নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে তা ইউরোপে স্বল্পব্যয়ে নির্মিত গৃহে ব্যবহার করা হয়। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এছাড়া বাড়িগুলো ভূমিকম্প প্রতিরোধক ও ফায়ার রেসিসট্যান্স। আমরা মনে করি একটি গৃহ কোনো পরিবারকে আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তোলার প্রথম সুপান।

এসময় আইজিপি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনার প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ সফলতার গল্প গাথা নির্মাণ করে যাচ্ছে। দেশ একদিকে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছে, অন্যদিকে উন্নয়নের মূলধারায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উন্নয়নের বিস্ময় হিসেবে বিশ্বেপরিমণ্ডলে পরিচিতি লাভ করেছে। আপনার সরকারের গৃহীত উদ্যোগে দেশে আজ শিক্ষা, স্বাস্থ্য ও জেন্ডার সমতার মতো সব বিষয়ে অভূতপূর্ব উন্নতি হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। আপনার নেতৃত্বে আগামী ২০৩০ সালে বাংলাদেশে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে পরিণত হবে।

সম্পর্কিত খবর