শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নবাগত নায়কের সঙ্গে নতুন সিনেমায় বুবলী, সঙ্গী তমা মির্জা

দারুণ সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের গণ্ডি থেকে বের হয়ে এসে একের পর এক নতুন সিনেমার শুট করছেন। সবশেষ কাজ করেছেন চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ‘দেয়ালের দেশ’ সিনেমায়।

এই সিনেমার প্রথম লটের শুট শেষ করে নতুন আরও এক সিনেমায় (ওয়েব ফিল্ম) কাজ করছেন বুবলী; এবারও তাঁর নায়ক রাজ। তবে এই রাজ নবাগত; পরিচিত মডেল রাজ মানিয়া। এরই মধ্যে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণের কাজ শেষ পর্যায়ে; এফডিসি ও ঢাকায় চলেছে শুট।

প্রাথমিক নাম ‘সাত নাম্বার ফ্লোর’; এই ফিল্মে বুবলী ছাড়াও অভিনয় করছেন চিত্রনায়িকা তমা মির্জা, শাহরিয়ার নাজিম জয়সহ অনেকেই। পরিচালনা করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি।

আসছে ঈদ আয়োজনে ওয়েব ফিল্মটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছে ওয়েব ফিল্মটির প্রযোজনা প্রতিষ্ঠান ও শুটিং সংশ্লিষ্ট একাধিক সূত্র।

যদিও এ প্রসঙ্গে এখনই গণমাধ্যমে মুখ খুলতে চান না সংশ্লিষ্টরা; বলছেন আনুষ্ঠানিক ঘোষণা আসছে দ্রুতই। সেখানে জানানো হবে বুবলীর এই নতুন ফিল্মের বিস্তারিত তথ্য।

সম্পর্কিত খবর