শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

‘পাকিস্তানকে হারিয়ে’ ৮২ লাখ টাকা পাচ্ছে বাংলাদেশ

নারীদের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে পাকিস্তানকে হারিয়ে বাজিমাত করে দেয় নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে পাকিস্তানকে হারিয়ে ২৫ হাজার ডলার পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। এছাড়া বিশ্বকাপের মূল পর্বে খেলার সুবাদে বাংলাদেশ পাচ্ছে ৭০ হাজার ডলার।

সব মিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ৯৫ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২ লাখ টাকা।

নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলে মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে ঢাকায় ফিরেছেন নিগার সুলতানা জ্যোতিরা।

এবারের আসরে পাকিস্তানের ওপরে থেকে সপ্তম অবস্থানে নিজেদের বিশ্বকাপ শেষ করেছেন সালমা-জাহানারারা। নিউজিল্যান্ড ছয় আর ভারত রয়েছে পাঁচ নম্বরে।

প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ফাইনালে মুখোমুখি হবে।

এবারের নারী বিশ্বকাপে গতবারের তুলনায় পুরস্কারের অর্থ প্রায় ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে। আসরের চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ ৩২ হাজার ডলার। রানার্সআপ দল পাবে ৬ লাখ ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া বাকি দুটি দল পাবে ৩ লাখ করে। আসরে পঞ্চম থেকে অষ্টম দল পাবে ৭০ হাজার ডলার করে।

সম্পর্কিত খবর