শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ঢাকা ছেড়ে পালালেন মীর

গত ২৫ মার্চ ঢাকায় পা রেখেন ‘মীরাক্কেল চ্যালেঞ্জার্স’র মধ্যমণি মীর আফসার আলি। তিনি ঢাকায় আসেন তার ব্যক্তিগত খাবারের আয়োজন ফুড ভ্লগিং ‘ফুডকা’ নিয়ে। খাবারে মুগ্ধ হলেও ঢাকা ছেড়ে পালালেন মীর। তবে পুরোপুরি ট্র্যাফিক জ্যামের কারণেই নয়, সঙ্গে আছে দাওয়াতের চাপও।

আজ বুধবার ঢাকা থেকে কক্সবাজার গেলেন মীর। সেখানে গিয়েই ফেসবুকে লিখেছেন, ‘ঢাকায় পর পর দাওয়াতের চাপ আর নিতে না পেরে পালিয়ে এলাম কক্সবাজারে আজ সকালের বিমানে। এখানেও নিস্তার নাই! পালংকিতে মারকাটারি আয়োজন। খাবারের সমুদ্র পেরিয়ে আর কোথায় পালাবো আমরা?’

এদিকে ভোজনরসিক মীর বাংলাদেশি খাবারে মুগ্ধ। তার ভাষ্য, ‘পৃথিবীর বেশ কিছু দেশে ঘুরেছি। ঢাকা শহরের মতো, বাংলাদেশের মতো এত আতিথেয়তা অন্য কোথাও পাইনি। শহিদ মিনারের সামনে দাঁড়িয়ে আছি বলে, ক্যামেরার সামনে আছি বলে বলছি- তা নয়। আমি প্রত্যেক দিন ওজন মাপছি, ২০০ গ্রাম করে বাড়ছে।’

এর আগে, গত রোববার মীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেলে তাকে ঘিরে ধরে ভক্তরা। ছবি তোলার পাশাপাশি কথাও বলেন তাদের সঙ্গে। আর এদিকে সবার সামনেই খেয়ে যাচ্ছিলেন এই আরজে-উপস্থাপক।

 

সম্পর্কিত খবর