শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ঢাকায় মাসহ হাত-পা বাঁধা ছেলে-মেয়ের লাশ উদ্ধার

রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও বেগুনবাড়ি মাস্টারের গলি এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে মুক্তা (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে ওই নারীর ছেলে-মেয়েকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয়।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ। সবুজবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. আজগর আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বেগুনবাড়ি মাস্টারের গলির এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে আমরা ধারণা করছি। এছাড়া ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় তার ছেলে-মেয়েকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে মেয়ের বয়স চার থেকে পাঁচ বছর ও ছেলের বয়স এক বছর হবে। মেয়ের অবস্থায় ভালো থাকলেও ছেলেকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আজগর আলী জানান, ওই নারীর স্বামীর নাম মাইনুল ইসলাম। ফরিদপুরে একটি হাসপাতালে চাকরি করেন। ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

 

সম্পর্কিত খবর